
দৈনিক সিলেটের দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিমেেে চাচা সৌদি প্রবাসী আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকালে সৌদি আরবের জেদ্দা মহানগরীরতে তিনি ঘুমন্ত অবস্হায় ইন্তেকাল করেছেন । ইন্না-লিল্লাহী ও ইন্না ইলাইহী রাজিউন। আজ কিং আব্দুল আজিজ হাসপাতালে মরহুমের মরদেহ পরীক্ষাশেষে জানিয়েছেন হঠাৎ তার রক্তচলাচল বন্ধ হয়ে যায় তাই তিনি ঘুমেই ইন্তেকাল করেছেন। মরহুম আব্দুর রহমান উপজেলার দর্জিমাটি গ্রামের মাষ্টার মৃত আব্দুল লতিফ চৌধুরীর সন্তান। পরিবারের পক্ষ থেকে সকল মহলের কাছে দোয়া চেয়েছেন মুজিবুর রহমান ডালিম।