, ,

সেলিনা মোমেনের সাথে সাক্ষাৎ যুবলীগ নেতৃবৃন্দের

admin
প্রকাশিত May 10, 2020, 08:40 PM
  •  দিনরাত সংবাদঃ সিলেট ১আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্র ডক্টর এ কে আব্দুল মোমিনের সহধর্মিনী বিশিষ্ট নারী নেত্রী সেলিনা মোমেন’র সাথে গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকার সময় ধোপা দিঘীরপাড়স্থ পররাষ্ট্র মন্ত্রীর সিলেটের বাসভবনে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন যুবলীগের নেতৃবৃন্দ জানান- দেশের এই সংকট মুহূর্তে রাষ্ট্রীয় কাজে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর আব্দুল মমিন খুব ব্যস্ত সময় পার করছেন। তাই পরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে সিলেটের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ দারিদ্র্য অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। সেই সাথে মমিন ফান্ডের মাধ্যমে সিলেটে খাদ্য সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

এ ব্যাপারে যুবলীগের নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন।

যুবলীগের নেতৃবৃন্দ বলেন- জেলা এবং মহানগর নেতৃবৃন্দ প্রতিদিন কোন না কোন এলাকায় গরীব অসহায় দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।