, ,

ছাতকে আসামি ধরতে গিয়ে আহত ৩ পুলিশ, গ্রেফতার ৫

admin
প্রকাশিত October 5, 2020, 12:48 PM

দৈনিক সিলেটের দিনরাত,
ছাতক প্রতিনিধিঃ
,
ছাতকে পলাতক আসামী ডাকাত বাচ্চু মিয়াকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা। এ ঘটনা ঘটে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে রোববার গভীর রাতে ।
পুলিশ
ও স্থানীয় সুত্রে জানা যায়, ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামী নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের ইসমাইল আলীর ছেলে বাচ্চু মিয়া(৩২)কে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। এসময় তার ঘর থেকে আসামী বাচ্চু মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসার পথে তার স্বজনরা ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা চালায়। হামলায় আহত এসআই দেলোয়ার হোসেন, এএসআই সুমন চন্দ ও এএসআই মহিউদ্দিন ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশের উপর হামলাকারীদের মধ্যে বাচ্চু ডাকাতের পিতা ইসমাইল আলী(৬২), চাচা ইয়াকুব আলী(৪৮), ভাই জুবেদ আলী(২৮) ও স্বজন আইয়ূব আলীর পুত্র আব্দুল আহাদ(৩০) কে আটক করে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।