, ,

কানাইঘাটে “ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ সমিতি” কর্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত October 29, 2020, 03:00 PM
কানাইঘাটে “ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ সমিতি” কর্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৈনিক সিলেটের দিনরাত

 

মামুন চৌধুরী ::  সিলেটের কানাইঘাট উপজেলার ০৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ সমিতি কর্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টান বুধবার (২৮ অক্টোবর) অনুষ্টিত হয়েছে। ঝিংগাবাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা হলরুমে সকাল ১০ ঘটিকায় প্রতিযোগিতা শুরু হয়ে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত চলে।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়নস্থ প্রায় ১০টি হাফিজিয়া মাদ্রাসা’র ৪০জন ছাত্র। তাদের মধ্যে বিচারক মন্ডলী ৯জন কে বিজয়ী ঘোষণা করেন।

প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে মিফতাহুল কোরআন মীরারচটি মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ,২য় স্থান অর্জন করে আবু বক্কর সিদ্দিক (রহ.) মাদরাসার শিক্ষার্থী তোফায়েল আহমদ,৩য় স্থান অর্জন করে ঝিংগাবাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী আরাফাত এলাহী মিলন। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে ঝিংগাবাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী আবু উসামা,২য় স্থান অর্জন করে ঝিংগাবাড়ী দারুল কোরআন মাদরাসার শিক্ষার্থী তাহমিদুর রহমান,৩য় স্থান অর্জন করে গাছবাড়ী কামিল মাদরাসার শিক্ষার্থী মো: ইয়াহইয়া।

‘গ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে ঝিংগাবাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী
মাসুম আহমদ,২য় স্থান অর্জন করে হাজী শামসুদ্দীন রাবেয়া মাদরাসার শিক্ষার্থী পারভেজ হাসান মামনুন,৩য় স্থান অর্জন করে গাছবাড়ী কামিল মাদরাসার শিক্ষার্থী তাসলিম আহমদ।

সমিতির সভাপতি ফজলুল বাসিত বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান সুলাইমান চৌধুরী মায়রুফ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মাহফুজুর রহমান, সমিতির সাবেক সভাপতি মাস্টার মাহবুবুর রহমান, সমিতির সিনিয়র সদস্য সাংবাদিক তাওহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন হাফিয আব্দুল খালিক, হাফিয মাশুক, হাফিয আনওয়ার, সমিতির নির্বাচন কমিশনার ডাঃ শায়্যিদ আহমেদ চৌধুরী শহিদ, মাস্টার ফারুক আহমদ চৌধুরী, মাওলানা হেলাল চৌধুরী সমিতির সাবেক সভাপতি শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, মাওলানা কামরুজ্জামান চৌধুরী, আবুল কালাম আযাদ, শিক্ষক ও সাংবাদিক মামুন চৌধুরী, সমিতির সদস্যগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।