
দিনরাত সংবাদ ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার সানরাইজ কিন্ডার গার্টেন বিদ্যালয় জোরপূর্বক দখল করে নেওযায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যেতে পারছে না। প্রভাবশালী মহলের ভূমিখেকু রাসেল-মুতলিব-ও শামিম চক্রের চাপে স্কুল ছাড়তে বাধ্য হয়েছেন শিক্ষকরা ।
এ নিয়ে সানরাইজ কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল মালিকপক্ষ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।
জানা যায়,রাসেল-মুতলিব-ও শামিম এলাকায় প্রভাবশালী হওযায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।
সানরাইজ কিন্ডার গার্টেন বিদ্যালয়ের মালিক মফছুছুল আম্বিয়া চৌধুরী জানান,স্কুলটি দীর্ঘদিনের গ্রামবাসীর দাবি। কিন্তু একটি মহল স্কুলের ভবিষ্যৎ নষ্টের পায়তারা করছেন।
ওই স্কুলের ছাত্র ছাত্রীদের অভিবাবক অনেকেই বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর আমাদের ছেলে মেয়েরা ক্লাস করেছে । স্কুল কূতপক্ষ টিনসেডের কাচা ঘর থেকে পাচ তলা ভবনও নির্মান করে দিয়েছেন । জৈন্তাপুর উপজেলার অনেকের সাথে আলাপ হলে তারা বলেন, স্কুলটি গ্রামের জন্য বিশেষ প্রয়োজন। কারণ এলাকার কোমলমতি শিক্ষার্থীদের দূর দূরান্তে গিয়ে স্কুলে ভর্তি হতে হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, দীর্ঘদিন থেকে স্কুলটি পরিচালনা হয়ে আসছে। বর্তমানে ভূমিখেকু রাসেল-মুতলিব-ও শামিম চক্র জোরপূর্বক স্কুল দখল নেওযার পায়তারা চালিয়ে জাচ্ছে অবিরাম । এমন পরিস্থিতির কারণে কেউ কেউ অন্যত্র ক্লাস করছে। ভয়ে শিক্ষার্থীরা স্কুলে আসে না।