
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুবের আহমদ (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির আগতালুক গ্রামের বশির আহমদের পুত্র জুবের আহমদ একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হয়ে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার গভীর রাতে থানার এএসআই মোজাম্মেল হক সহ একদল পুলিশ ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামে তার শ্বশুড় বাড়িতে অভিযান চালিয়ে জুবের আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। এস.জি.আর ৪/১০, দায়রা- ২০৫০/১৩ইং। আজ রবিবার গ্রেফতারকৃত জুবের আহমদকে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।