, ,

সাংবাদিক ফাহিমার পিতার মৃত্যুতে শোক

admin
প্রকাশিত March 3, 2021, 03:43 PM
সাংবাদিক ফাহিমার পিতার মৃত্যুতে শোক

দিনরাত ডেস্ক : শাহপরান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফাহিমা বেগমের পিতা আতাউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজু। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক শোক বার্তায় মা-মনি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিবুর রহমান ডালিম শিক্ষক ও সাংবাদিক ফাহিমা বেগমের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, আতাউর রহমান কানাইঘাট ‍উপজেলার শিবনগর গ্রামের একজন প্রবীন মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব ছিলেন। বার্ধ্যক্ষ জনিত কারণে তিনি দীর্ঘদিন সিলেট ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। গত ১ মার্চ রাতে শহরতলীর শাহপরান উপশহর এলাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐ দিন বাদ জোহর শিবনগর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।