, ,

যুবলীগের সাবেক নেতা জাকির অস্ত্রসহ আটক

admin
প্রকাশিত May 4, 2021, 08:17 PM
যুবলীগের সাবেক নেতা জাকির অস্ত্রসহ  আটক

দিনরাত ডেস্ক ঃসিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটি সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

রোববার (২ মে) রাতে র‌্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এসময় র‌্যাব তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, উদ্ধারকৃত আলামতসহ জাকিরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে