, ,

যমুনা ওয়েল কোম্পানী লি: এর ডেপোটি ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা

admin
প্রকাশিত May 25, 2021, 09:21 AM
যমুনা ওয়েল কোম্পানী লি: এর ডেপোটি ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা

সানোয়ার আলীঃ  যমুনা ওয়েল কোম্পানী লিমিটেড সিলেট এর ডেপোটি ম্যানেজার  তৌহিদুল ইসলাম এর বিদায় উপলক্ষ্যে এক  সংবর্ধনা অনুষ্টানের  আয়োজন করা হয়।

অনুষ্টানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের সভাপতি জনাব মো: মোস্তফা কামাল।
অনুষ্টানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহা-সচিব  জুবায়ের আহমদ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সর্ব  এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, হুমায়ুন আহমেদ সভাপতি বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতি সিলেট বিভাগ, এ.এফ.এম মারুফ ডিপো ইনচার্জ পদ্মাওয়েল ওয়েল কোম্পানি লিমিটেড সিলেট, নুরুল ওয়াসে আলতাফী সাংগঠিক সম্পদাক, মোশফিকুর রহমান চৌধুরী সাহেদ, রিয়াদ উদ্দিন, জুবের আহমদ খোকন, মাহবুবুর রহমান, মোঃ সানোয়ার আলী ইউনুস মিয়া প্রমুখ।

এসোসিয়েশনের প্রচার সম্পদাক এনামুল হক রুবেল এর সঞ্চালনায় শরিফুল ইসলাম স্বপন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।

বিদায়ী অতিথি কে এসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুলেন শুভেচ্ছা জানান।
অনুষ্টানে নেতৃবৃন্দ বিদায়ী অতিথির কর্মকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন উনি কর্ম দক্ষতা, আন্তরিকতা, দক্ষ পরিচালনার মাধ্যমে সবার হৃদয় জয় করে গ্রাহক সেবাকে অন্যান্য এক উচ্চতায় নিয়ে গেছেন।

সিলেট ডিপো ওয়াগন নির্ভর হওয়াতে সারা বছর জ্বালানী সংকট লেগেই থাকে কিন্তু উনি যেভাবে এ সংকট দূর করতে দক্ষতার পরিচায় দিয়েছেন তা  পুরণ করা সম্ভব নয়।
তৌহিদুল ইসলামের এর মতো ত্যাগী, কর্মঠ, পরিশ্রমী, নীতিমান ও মেধাবী মানুষের বিদায় অতি কষ্টের।
একজন ভালো মানুষের বিদায় হয় দুঃখের, আর একজন খারাফ মানুষের বিদায় হয় সুখের ।
বক্ততারা বলেন আজ আমরা কষ্ট ও ভারাক্রান্ত হৃদয়ে একজন ভালো মানুষের বিদায় জানাচ্ছি এবং উনার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।