
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর এর ইউএনও মেহেদী হাসান এর পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদ এর আয়োজনে ২৭ শে মে রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান এর পরিচালনায় বিধায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (মৌলভীবাজার) মোঃ মেহেদী হাসান, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফারজানা আক্তার, পাটলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মখলিছুর রহমান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ তৈয়ব মিয়া , সাংবাদিক বাবু শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ খালেদ সাইফুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ গোলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ ও পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার প্রমূখ।