, ,

সুনামগঞ্জ সীমান্তে মদ,বিয়ার ও কয়লা সহ বাংলাদেশী পণ্য আটক

admin
প্রকাশিত June 14, 2021, 07:01 PM

 

শফিকুল ইসলাম স্বাধীন (তাহিরপুর)।।।।।।।।।।।।।।।।।।।।।। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি পৃথক পৃথক অভিযানে সদর উপজেলারআশাউড়া বিওপির টহল দল ১৩জুন রবিবার ১১:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২০/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের নৈগাং নামক স্থান হতে ২৮ লিটার বাংলাদেশী সয়াবিন তৈল,(দশ কেজি) জিরা ও (২০৮) প্যাকেট মটর ভাজা আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৭৩২/- টাকা।অপরদিকে জেলার তাহিরপুরউ পজেলায় ১নংবিরেন্দ্রনগর বিওপির টহল দল ১১:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সুন্দরবন নামক স্থান হতে (১৫ বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২২,৫০০/- টাকা।একই উপজেলারট্যা কেরঘাট বিওপির টহল দল ১১:৪৫ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৮/১০-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে (৯শত কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১১,৭০০/- টাকা।চারাগাঁও বিওপির টহল দল ১১:৪০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৫/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে (২০ বোতল) ভারতীয় মদ এবং (৩ বোতল) বিয়ার আটক করে, যার আনুমানিক মূল্য ৩০,৭৫০/- টাকা।সর্বমোট সিজার মূল্য ৭৪,৬৮২/-টাকা মূল্যের পণ্য আটক করা হয়।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক তসলিম এহসান, পিএসসিএর সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় কয়লা ও বাংলাদেশী সয়াবিন তৈল, জিরা, মটর ভাজা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।