
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ হেফাজত নেতা জগন্নাথপুর এর জয়নুল হক (৪২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ ২৫ শে জুন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর আগুনকোণা গ্রাম নিবাসী মৃত মোঃ ছুফি মিয়ার ছেলে নাশকতা মামলার আসামী মোঃ জয়নুল হক (৪২) কে গ্রেপ্তার করেন। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ জানান, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃত আসামী জয়নুল হক এর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাকে আজ ২৬ শে জুন রোজ শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।