
বিশেষ প্রতিনিধি ক্রাইম, নাহিদা আক্তার পপি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ২২টি দেশীয় অস্ত্র ও নয় পিস ইয়াবাসহ শাহানুর সরকার (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) সকালে আশুগঞ্জ থানা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে উপজেলার চরচারতলা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহানুর ওই গ্রামের মৃত মোস্তফা সরকারের ছেলে।
আশুগঞ্জ থানার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।