
শফিকুল ইসলাম স্বাধীন।
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে পরিবার পরিকল্পনা অফিসের নিরাপত্তা প্রহরীর ছুড়িকাঘাতে পরিদর্শক গুরুতর আহত।গুরুতর আহত পরিদর্শক প্রশান্ত কুমার তালুকদার বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের তত্বাবধানে ভর্তি রয়েছেন। ৩০সে জুন বুধবার বিকেল ২টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। আহত পরিদর্শক উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও একই ইউনিয়নের পৈন্ডুপ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পরিদর্শক প্রশান্ত কুমার তালুকদার বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়,নিরাপত্তা প্রহরী কাজল তালুকদার ও তার সহোদর সজল তালুকদার পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারধর করে গুরুতর আহত করে।