, ,

তাহিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

admin
প্রকাশিত July 5, 2021, 10:43 AM
তাহিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২০০ জন কৃষক/কৃষানীর মাঝে সার ও রাসায়নিক বীজ বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা,উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু প্রমূখ।
উপজেলার বাদাঘাট,উত্তর বড়দল,বালিজুড়ি ও উত্তর শ্রীপুর ইউনিয়নের ২০০ জন কৃষক/কৃষাণীর প্রতি জনকে ৫কেজি বীজ ধান,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।