
মানবতার সেবায়
সিলেটে “আঞ্জুমান মুফিদুল
ইসলাম” এর কমিটি গঠিত
মুহাম্মাদ সানোয়ার আলী
“জীবনেও সাথী, মরণেও সাথী”-এই প্রতিপাদ্যে যুগ যুগ ধরে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্তকারী ইসলামি জনকল্যাণ সংস্থা “আঞ্জুমান মুফিদুল ইসলাম”-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রথমবারের মত আঞ্জুমান মুফিদুল ইসলাম, সিলেট জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে চেয়ারম্যান পদে অধ্যাপক ডাঃ আজিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান পদে অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, মাহি উদ্দিন আহমেদ সেলিম ও আবু তাহের মোঃ সোয়েব, সম্পাদক পদে জুবায়ের আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে ইমরান আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে কর্নেল (অবঃ) আবদুস সালাম, বীরবিক্রম, ডাঃ নাজমুস সাকিব, আতাউল করিম, ফয়েজ হাসান ফেরদৌস, খাইরুন্নেছা উদ্দিন শেলি, উস্তার আলী খসরু মিয়া, এ কে এম নুরুল হক ইকবাল, ডাঃ ইয়াজদান রেজা চৌধুরী ও ডাঃ নাজরা চৌধুরী। আঞ্জুমান মুফিদুল ইসলাম, সিলেট জেলা শাখার নবগঠিত কমিটি অতিসত্ত্বর সিলেটে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এজন্য নবগঠিত কমিটি সমগ্র সিলেটবাসীর সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, আঞ্জুমান মুফিদুল ইসলাম প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০৫ সালে কলকাতায় এবং ১৯৪৭ সালে ঢাকায়।