, ,

মধ্যনগরে লকডাউনের ৬ষ্ঠ দিনে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মামলা ৪

admin
প্রকাশিত July 6, 2021, 03:40 PM
মধ্যনগরে লকডাউনের ৬ষ্ঠ দিনে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মামলা ৪

ধর্মপাশা প্রতনিধিঃ

উপজেলার মধ্যনগর থানা সদরে৬/৭/২০২১ মঙ্গবার দুপুরে খাস জমিতে অবৈধ স্থাপনা,রেষ্টুরেন্ট ও কাপড় ব্যাবসায়ী প্রতিষ্টানে ভ্রাম্যান আদালত পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল,আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী,সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত, এস আই পিযুষ দেবনাথ, এস আই মোঃ আজিম,ডিএসবি রাজু আহম্মেদ,প্যানেল চেয়ারম্যান আর্শাদ মিয়া,সদর ইউপি সদস্য বিকাশ সরকার,পুলিশ ও আনসার সদস্যগণ। লকডাউন অমান্য করায় বিভিন্ন ব্যাবসয়ী প্রতিষ্টানে সর্বমোট ৫হাজার ৫ শত টাকা জরিমানা সহ, ৪টি মামলা নেয়া হয়েছে।এবং এসময় খাস জমিতে বসতি দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।