, ,

HHRD এর উদ্যেগে দেড় শতাধিক মানুষের মধ্যে কুরবানির গোশত বিতরণ সম্পন্ন

admin
প্রকাশিত August 3, 2020, 04:03 PM
HHRD এর উদ্যেগে দেড় শতাধিক মানুষের মধ্যে কুরবানির গোশত বিতরণ সম্পন্ন

আজিজুর রহমান,বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামে ইঞ্জিনিয়ার সালেহ আহমদ, আ.ন.ম মাসুম এবং মুহাম্মদ জাকারিয়ার সার্বিক তত্ত্বাবধানে ৩রা আগষ্ট সোমবার বিকাল ৩ ঘটিকায় (HHRD) Helping Hand for Relife and Development এর উদ্যেগে দেড় শতাধিক মানুষের মধ্যে কুরবানির গোশত বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শিক্ষাবিদ মাস্টার মনোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, প্রবীণ মুরব্বি ক্বারী আবু সাঈদ, যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার প্রচার সম্পাদক মকসুদ খান, আব্দুল কাইয়ুম, মাসুক আহমদ, তাজুল ইসলাম ডাঃ মকদ্দুস আলী মাহবুব প্রমুখ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেন,
ঈদ উল আযহা উদযাপনের মধ্য দিয়েই আমরা আত্মত্যাগ তথা কুরবানীর শিক্ষা লাভ করি। ইসলামি কৃষ্টি কালচার এবং আমাদের সংস্কৃতি সভ্যতাকে ঐতিহ্যময় ও অর্থবহ করে ঈদ। ঈদ সমাজের সার্বিক মানবতাবোধের উন্নতি ও জনকল্যানকে নিশ্চিত করে। আত্মোৎসর্গের আনন্দ ঘন আবহে ঈদ আমাদের সমাজকে সৌন্দর্য্যময় করে তোলে।
তিনি আরও বলেন- পবিত্র ঈদের সুন্দর ও সুখকর আনন্দের আবহে আমাদের সমাজ থেকে দুরীভূত হোক হিংসা-বিদ্বেষ এবং সকল প্রকার কলুষতা মুক্ত হোক সমাজের প্রতিটি মানুষ।