, ,

মেজরটিলা পেট্রোল পাম্প নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

admin
প্রকাশিত May 11, 2021, 07:39 AM

নগরীর মেজরটিলায় অবস্থিত এস এন্ড এস এসোসিয়েট পেট্রোল পাম্প নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে উক্ত কোম্পানির  মানহানি করতে অপচেষ্টায় লিপ্ত একটি চক্র। তারা গণমাধ্যম নয়, অনুমোদনহীন নিউজ পোর্টালের মাধ্যমে  উল্লেখিত পেট্রোল ও অকটেন পরিমাপে অনিয়মের অভিযোগের কথা বলেছে যাহা সম্পূর্ণ  মিথ্যা ও বানোয়াট  ও উদ্দেশ্যে প্রনোদিত ।  এস এন্ড এস এসোসিয়েট পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এর তীব্র প্রতিবাদ  জানাচ্ছে। প্রতিবাদ লিপিতে  বলা হয় মনগড়া,  মিথ্যা ও  বানোয়াট  এই সংবাদ প্রচার  করে উক্ত  কোম্পানির  মানহানি করার চেষ্টা করছে একটি চক্র। অত্যন্ত সুনামের সহিত এই পেট্রোল পাম্প সেবা দিয়ে যাচ্ছে,  যাহা আমাদের সম্মানিত ক্রেতাগণ অবগত আছেন। এধরনের অনিয়মের কোন অভিযোগ আমাদেরকে বা আমাদের সংগঠনকে অবগত করেননি। এই সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান এস এন্ড এস এসোসিয়েট পেট্রোল পাম্প কর্তৃপক্ষ।