, ,

কানাইঘাটে মেয়র প্রার্থী নিজামের বক্তব্যে ১ ও ২নং ওয়ার্ডের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া

admin
প্রকাশিত February 9, 2021, 02:57 PM
কানাইঘাটে মেয়র প্রার্থী নিজামের বক্তব্যে ১ ও ২নং ওয়ার্ডের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের লোকজন সরকার বিরোধী ওরা বিএনপি-জামায়াতের লোক দাবী করে পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাক নিজাম উদ্দিন বক্তব্য রাখায় ১ ও ২নং ওয়ার্ডের সর্বস্তরের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থী নিজাম উদ্দিন এমন বক্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা না করলে ভোটের মাধ্যমে এ দু’টি ওয়ার্ডের লোকজন তাকে প্রত্যাখান করবেন বলে সর্বস্তরের লোকজনের সাথে কথা বলে জানা গেছে।

জানা যায় গত রবিবার উপজেলা নির্বাচন কমিশন অফিস কর্তৃক পৌরসভার নির্বাচনে সকল মেয়র ও কান্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরন বিধি সংক্রান্ত মতবিনিময় সভা করেন। উক্ত সভায় জেলা রিটার্নিং অফিসার ফয়সল কাদির সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কোন ধরনের অভাব অভিযোগ আছে কি না জানতে চাহিলে মেয়র প্রার্থী নিজাম উদ্দিন এক পর্যায়ে বক্তব্য রাখেন। বক্তব্যের সময় তিনি শিবনগর দারুল কোরআন মাদ্রাসা ও ফাটাহিজল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল হতে পারে সেখানে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানান।

বক্তব্যের শুরুতে মেয়র প্রার্থী নিজাম উদ্দিন বলেন পৌরসভার অপারের ১ ও ২নং ওয়ার্ডের লোকজন সরকার বিরোধী এরা সবাই বিএনপি-জামায়াতের লোক দাবী করে ভোটের দিন সে ধরনের ব্যবস্থা গ্রহনের জন্য জেলা রিটার্নিং অফিসার ফয়সাল কাদিরের প্রতি দাবী জানান। তার এ ধরনের বক্তব্যের পর ১ ও ২নং ওয়ার্ডের লোকজন ফুসে উঠেছেন। এ নিয়ে সর্বত্র দু’টি ওয়ার্ডের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। তার এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দু’টি ওয়ার্ডের অনেক সরকারী দলের নেতাকর্মী ও বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন পেশার সাথে জড়িত সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। এ দুটি ওয়ার্ডের অনেক লোকজনের সাথে কথা হলে তারা বলেন ১ ও ২নং ওয়ার্ডের লোকজন অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে যুগশ্রেষ্ঠ আলেম-আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.) সহ বর্তমানে দারুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী সহ অসংখ্য আলেম উলামার জন্ম হয়েছে আওয়ামীলীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান এ দুটি ওয়ার্ডে রয়েছে। সবাই সোহর্দপূর্ণ পরিবেশে যারা যার রাজনীতি করে আসছেন। রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী কোন কর্মকান্ড এখানে নেই। সব সময় শান্তিপূর্ণ ভাবে যার যার প্রতীকে ভোট দিয়ে আসছেন। বিগত পৌরসভা নির্বাচনে এ দুইটি ওয়ার্ডে বর্তমান মেয়র নিজাম উদ্দিন প্রায় ১২’শর অধিক পেয়েছিলেন। আজকে তিনি সেই দুটি ওয়ার্ডের লোকজনকে সরকার বিরোধী ও বিএনপি-জামায়াতের লোক আখ্যায়িত করে অপ-প্রচার চালাচ্ছেন। এ দুটি ওয়ার্ডে জামায়াতের একেবারে জনসমর্থন নেই তারপরও মেয়র প্রার্থী নিজাম উদ্দিন ১ ও ২নং ওয়ার্ডের লোকজন সরকার বিরোধী ও বিএনপি-জামায়াতের লোকজন আখ্যায়িত করে গোলা পানিতে মাছ শিকারে লিপ্ত রয়েছেন। তার এ ধরনের বক্তব্যের জবাব ১ ও ২নং ওয়ার্ডের লোকজন ভোটের মাধ্যমে দিবে বলে অনেকে জানিয়েছে।