, ,

গণশিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ফেসবুকে বিরূপ মন্তব্য, প্রাথমিকের শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রকাশিত May 18, 2025, 07:54 AM
গণশিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ফেসবুকে বিরূপ মন্তব্য, প্রাথমিকের শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া মনিবুল হক বসুনিয়া উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।