
শফিকুল ইসলাম স্বাধীন,তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করা হয়েছে। শনিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৩কোটি টাকা ব্যয়ে ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উদ্ভোধন শেষে চাঁনপুর উচ্চ বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ধরমপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুনামগঞ্জ পারভেজ ইষেন,বাদাঘাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, আলমগীর খোকন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন। সভা সঞ্চালনা করেন রফিক আহমদ মানিক ও রাহাত হায়দার।