, ,

জগন্নাথপুরে স্বামী খুনের ঘটনায় স্ত্রী আটক, থানায় মামলা

admin
প্রকাশিত February 7, 2021, 05:42 PM
জগন্নাথপুরে স্বামী খুনের ঘটনায় স্ত্রী আটক, থানায় মামলা

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরের পল্লীতে স্বামী খুন এর ঘটনায় স্ত্রীকে আটক করে আদালতে প্রেরন করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামে শয়নকক্ষে রক্তাক্ত স্বামীর লাশ রেখে পালিয়ে যাওয়া দ্বিতীয় স্ত্রী রেনু বেগম (৩০)কে গ্রেফতার করে আজ রোববার সকাল সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল ৬ ই ফেব্রুয়ারী শনিবার রাতে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় নিহত আলেক মিয়ার মেয়ে নাছিমা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় রেনু বেগম কে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামের দিনমজুর আলেক মিয়া (৫০) তিন মাস আগে রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না টেকুয়া গ্রামের মৃত আরমান মিয়ার স্বামী পরিত্যক্ত মেয়ে রেনু বেগম (৩০) কে দ্বিতীয় বিয়ে করেন। আলেক মিয়ার প্রথম স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলের সংসারে আলাদা ঘরে নব বিবাহিত স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার ৫ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমাতে যান আলেক মিয়া । শনিবার ৬ ই ফেব্রুয়ারী সকালে দেখা যায় আলেক মিয়া মৃত অবস্থায় পড়ে আছেন আর ঘরে নেই স্ত্রী রেনু। আলেক মিয়ার মাথায় আঘাতও রক্তের দাগ ছিল । মাথার পাশে একটি রক্তাক্ত কাঠের টুকরো পড়ে ছিল। বিষয়টি তাঁর সন্তানরা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় অভিযান চালিয়ে পুলিশ রাতে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনী গ্রাম থেকে রেনু বেগমকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী কে হত্যার কথা স্বীকার করেছে। আমরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহণের জন্য পাঠানো হয়েছে ।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুসলেহ উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড হয়েছে। নিহতআলেক মিয়ার মেয়ে নাছিমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।