, ,

জগন্নাথপুরে হযরত টেকই শাহ (রঃ) এর বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন

admin
প্রকাশিত March 1, 2021, 07:05 AM
জগন্নাথপুরে হযরত টেকই শাহ (রঃ) এর বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি :: জগন্নাথপুরে বালিকান্দী গ্রাম নিবাসী পীরে কামীল হযরত টেকই শাহ (রহঃ) এর বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছর এর ন্যায় গতকাল ১৫ ই ফাল্গুন দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী পীরে কামীল হযরত টেকই শাহ (রঃ) এর স্মরনে তার বংশদর ও ভক্ত বৃন্দ- আশেকান এর আয়োজনে এবং বালিকান্দী গ্রামবাসীার সার্বিক সহযোগিতায় পীরে কামীল হযরত টেকই শাহ (রঃ) এর মাজার শরীফে ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরস মোবারকে স্থানীয় বাউল শিল্পী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল শিল্পী বৃন্দ পীর- আউলিয়ার শানে গান পরিবেশন করেছেন এবং জিকির -আসকার অনুষ্ঠিত হয়েছে।
মাজার জিয়ারত করতে, গান শুনতে ও শিল্পীদের এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার ভক্ত আশেকান। কয়েকজন ভক্তের সাথে কথা হয়। তারা জানান, ৩৬০ আউলিয়ার পূন্যভুমি আমাদের এই জগন্নাথপুর, আমরা জগন্নাথপুর উপজেলার মানুষ ওলী আউলিয়াদের শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই এখানে ছুটে আসা।