, ,

জাতীয় পার্টির প্রার্থী চুড়ান্ত, ঢাকা ১৪ মোস্তাক, সিলেট ৩ আতিক,কুমিল্লা ৫ জসিম

admin
প্রকাশিত June 9, 2021, 12:06 PM
জাতীয় পার্টির প্রার্থী চুড়ান্ত, ঢাকা ১৪ মোস্তাক, সিলেট ৩ আতিক,কুমিল্লা ৫ জসিম

দিনরাত ডেস্ক ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা- ৫ আসনের প্রার্থী মনোনয়নের জন্য গঠিত জাতীয় পার্টির পার্লামেন্টারী বোর্ডের সাক্ষাৎকার আজ সকাল ১১টায় বনানী কার্যালয়ের কনফারেন্স রুমে পার্লামেন্টারী বোর্ডের আহ্বায়ক জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকার অনুষ্ঠানে পার্লামেন্টারী বোর্ডের সদস্য সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি উপস্থিত ছিলেন।

পার্টির তৃণমূলের সুপারিশের ভিত্তিতে এবং পার্লামেন্টারী বোর্ড সর্বসম্মতিক্রমে-
ঢাকা-১৪ আসনে মোস্তাকুর রহমান মোস্তাক, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক ও কুমিল্লা-৫ আসনে মোঃ জসিম উদ্দিন’কে চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।