, ,

টংগর প্রবাসী কল্যাণ সংস্থার অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত December 24, 2020, 06:21 PM
টংগর প্রবাসী কল্যাণ সংস্থার অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

 

এস এম উমেদ আলীঃ

দিরাই উপজেলার প্রবাসী অধ্যুষিত টংগর গ্রামের প্রবাসীদের নিয়ে গড়া মানবিক সেচ্ছাসেবী সংগঠন “টংগর প্রবাসী কল্যাণ সংস্থা’র অর্থায়নে- টংগর গ্রামের অসহায়দের মধ্যে ভালো মানের শীতবস্ত্র কমলী বিতরণ করা হয়!

টংগর প্রবাসী কল্যাণ সংস্থা’র পরিচালনা পর্ষদের দিক নির্দেশনায় সেচ্ছাসেবীরা গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন!

শীতবস্ত্র বিতরণে পরিচালনায় ছিলেন দৈনিক জনতার কণ্ঠ’র উপদেষ্টা শামছুল ইসলাম আবাব মিয়া, ডাঃ বদরুজ্জামান চৌধুরী কমল,বিশিষ্ট ব্যবসায়ী নাছিম খান, আবলাছ মিয়া, মজনু মিয়া, ময়না মিয়া প্রমুখ!পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন, ফুয়াদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর পরিচালক
দিদার আহমেদ, কালের সিলেট অনলাইন পত্রিকার সম্পাদক সুজন মিয়া, মির্জা হোসেন, কুলঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার ফুলখাছ মিয়া, মাজহারুল ইসলাম ও গোলাম হোসেন!
সেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের মডারেটর ইছবর খান, মোঃ উসমান, আমিন মিয়া, তারেক, ছামি, ইমন, জুবেল মিয়া, আলআমিন, রুহুল, মুক্তার মিয়া।

টংগর প্রবাসী কল্যাণ সংস্থার মূল লক্ষ্য হল গ্রামের উন্নয়ন ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি অসহায় গরীব মানুষের পাশে দাড়ানো, তাই যে কোন দুর্যোগের সময় টংগর প্রবাসী কল্যাণ সংস্থা অকুণ্ঠ চিত্তে সহায়তা করে আসছে।
দান অনুদানের ক্ষেত্রে টংগর গ্রামের প্রবাসীরা অগ্রগণ্য মসজিদ,মাদরাসা কিংবা স্কুলের ক্ষেত্রে,বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনে ও রয়েছে টংগর গ্রামের প্রবাসীদের অবদান!