, ,

দিরাই পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

admin
প্রকাশিত December 28, 2020, 05:48 AM
দিরাই পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

 

এস এম উমেদ আলীঃ শান্তিপূর্ণ পরিবেশে এই প্রথম ইভিএম পদ্ধতিতে সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিপুল উৎসাহ উদ্দীপনায় পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

চতুর্থ বারের মতো অনুষ্ঠিত পৌর নির্বাচনে বড় দুই দলের বিদ্রোহী প্রার্থী সহ ৮ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এবারের নির্বাচনে প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিশ্বজিৎ রায় বিশ্ব, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জগ প্রতীক নিয়ে মোশাররফ মিয়া, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাড. ইকবাল হোসেন চৌধুরী, বিদ্রোহী প্রার্থী চামচ প্রতীক নিয়ে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে অনন্ত মল্লিক, জমিয়তের খেজুর গাছ প্রতীক নিয়ে হাফেজ মাওলানা লোকমান আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে সমাজকর্মী রশীদ মিয়া ও হেলমেট প্রতীক নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম। এছাড়াও ৯ টি ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দিরাই পৌর সভায় মোট ভোটার সংখ্য ২১ হাজার ৩৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৮২৭ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৫৫২ জন।

সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে পৌরসভার মোট ১২টি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া রয়েছে স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি!