, ,

ধর্মপাশা উপজেলায় CHANNEL-6 -এ নিয়োগ পেলেন অমৃত জ্যোতি

admin
প্রকাশিত March 3, 2021, 02:40 PM
ধর্মপাশা উপজেলায় CHANNEL-6 -এ নিয়োগ পেলেন অমৃত জ্যোতি

 

বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার হাওর বেষ্টিত অঞ্চলের ধর্মপাশা উপজেলায় চ্যানেল সিক্স CHANNEL-6এর প্রতিনিধি চুড়ান্ত করা হয়েছে। ইউএস বাংলা লিজিং গ্রুপেরএর আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন “চ্যানেল সিক্স”এর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বিশ্বমানচিত্র পত্রিকা ও দৈনিক জনতার কন্ঠ পরিবারের সিনিয়র সদস্য ধর্মপাশা উপজেলায় কর্মরত অমৃত জ্যোতি রায় সামন্ত।
চ্যানেল সিক্স কতৃপক্ষের সাথে দীর্ঘদিন কাজ করে যাওয়ার পর গত ১৫/২/২১ইং তারিখে চ্যানেলএর চেয়ারম্যান লে কর্নেল (অবঃ)নাজমুল হোসেন সাক্ষরিত নিয়োগপত্র হাতে পান।চ্যানেল সিক্স এর মাননীয় চেয়ারম্যান মহোদয় তথা কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে চ্যানেল সিক্স এর সফলতার কামনা করেন। সেই সাথে ভাটিঅঞ্চলের সংবাদ সংগ্রহের কার্মজীবনে সকলের সহযোগিতাও চান তিনি।