, ,

পঞ্চরঙ্গ সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও নগদ অর্থ বিতরণ

admin
প্রকাশিত May 11, 2021, 04:35 PM
পঞ্চরঙ্গ সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও নগদ অর্থ বিতরণ

 

স্টাফ রিপোর্টার::
পঞ্চরঙ্গ সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও নগদ অর্থ বিতরণ অনুষ্টানে মোঃ আমরুল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সুয়েব হাসান ও সুমন বাপ্পির যৌথ পরিচালনায় এক অনাড়ম্বর পরিবেশে সভাটি অনুষ্টিত হয়। উক্ত পঞ্চরঙ্গ সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি লন্ডন প্রবাসী মোঃ মাহবুব আলম আনছার মিয়া, সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তহুর আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজাদ মিয়া ও অর্থ সম্পাদক মোঃ ফরহাদ বেগ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্বজিৎ রায় মেয়র দিরাই পৌরসভা প্রধান বক্তা হিসেবে উপস্থিতি জনাব শিবলী আহমেদ বেগ চেয়ারম্যান জগদল ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব জিয়াউর রহমান লিটন সাধারণ সম্পাদক দিরাই প্রেসক্লাবে এতে বক্তব্য রাখেন শাহ আজিজ সুজন মিয়া, মোঃ দেলোয়ার হোসেন লেবু, মোঃ নজরুল ইসলাম, মোঃ তাজুদ মিয়া, মোঃ আরজু মিয়া সর্দার, মোঃ সোহেল চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বিশ্ব জিৎ রায় বলেন, আমি অবিভুত ফাউন্ডেশনের মহত্ত্ব দেখে তাই উক্ত ফাউন্ডেশন কে যত ধরনের সহযোগিতা করার প্রয়োজন তা আমি করব। আপনারা সবসময় আমাকে পাশে পাবেন।

উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দেশ বাসী সবাইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সহ সবার দোয়া চেয়েছেন।