
দৈনিক দিনরাত:
মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এক শোক বার্তায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের বীর সন্তান আবু ওসমান চৌধুরীর অসামান্য অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। এই মহান ব্যক্তির মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।