ডেস্ক নিউজঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গ্রেপ্তার হয়েছেন একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি ফিরোজ কামাল (ফারুক)। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানা–পুলিশ।
ফিরোজ কামাল দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি। এ ছাড়া তিনি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।