, ,

মধ্যনগরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও ওসি নির্মল দেব’র মতবিনিময়

admin
প্রকাশিত February 2, 2021, 06:04 PM
মধ্যনগরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও ওসি নির্মল দেব’র মতবিনিময়

 

অমৃত জ্যোতি,বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার ইনচার্জ নির্মল দেব – মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

তিনি ২৭জানুয়ারী মধ্যনগর থানায় যোগদান করে আজ ২রা ফেব্রুয়ারী স্থানীয় সংবাদ কর্মীগনের সাথে সমন্বয়ের মাধ্যমে একেঅপরের সৌজন্য সাক্ষাৎ হয় ।নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নির্মল দেবের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী(এশিয়ান টিভি),সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত( বিডি স্টার টিভি ও চ্যানেল সিক্স), সাংগঠনিক সম্পাদক আল-আমীন আহমেদ সালমান(ভোরের দর্পন),প্রচার সম্পাদক যোবায়ের শামীম(বঙ্গনিউজ)আব্দুল কদ্দুছ,সুজিত কানু,রাসেল আহমেদ(৭১ বার্তা)।

এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন পুলিশ জনগনের বন্ধু, জনগনও পুলিশের বন্ধু।তবে সাংবাদিক গন সমাজের আয়না সেই আয়না দিয়ে সমাজের অনেক অদেখা ঘটনা উঠে আসে সে জন্য দেশের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে।পরস্পরের সহযোগিতার মধ্যদিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে এটাই প্রত্যাশা।