
অমৃত জ্যোতিঃ (ধর্মপাশা,সুনামগঞ্জ থেকে)
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামীলীগ ১৯ জুলাই রবিবার ৭ম দিনেও বন্যায় কবলিত অসহায় জনমানুষের দ্বারে দ্বারে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন।
মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের শাজদাপুর,কাহালা বিষারা,কামার গাও,সহ মোট১০টি গ্রামের বন্যায় আক্রান্তদের মধ্যে গ্রামে গ্রামে গিয়ে নৌযোগে ত্রাণ দান সহযোগিতার মাধ্যমে অসহায়ের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে সহযোগী হয়ে সালাম জানাচ্ছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুকনো খাবারের মধ্যে রয়েছে চাল,চিড়া ও গুড়।বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলমগীর কবীর,জেলা পরিষদের সম্মানিত সদস্য জুবায়ের পাশা হিমু,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোকররম হোসেন,ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল আমিন খান।
মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নুরী,সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল (চেয়ারম্যান,মধ্যনগর,সদর,ইউ,পি)সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে,লিটন দত্ত,রিপন সরকার,সুদিন সরকার,দেবাশীষ তালুকদার দিপু,রানু চক্রবর্তী ও মানিক মিয়া প্রমূখ।
মধ্যনগর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার জানান,বন্যার্তদের পাশে থেকে আমাদের ত্রাণদান কার্যক্রম আরো দুদিন অব্যাহত থাকবে।