, ,

২ টাকার গাছে ১ লক্ষ টাকার ফার্ণিচার

admin
প্রকাশিত May 11, 2021, 01:20 PM
২ টাকার গাছে ১ লক্ষ টাকার ফার্ণিচার

 

অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ)::
সুনামগঞ্জ পুরো জেলাটি হাওরের বেষ্টনীতেই আবদ্ধ। চতুর্দিকে হাওরের ফাকে ফাকে গ্রাম আর ছোট ছোট শহর বা গঞ্জের দেখা মিলে।প্রতিটি বসতিগুচ্ছকে বর্ষাকালে মনে হয় সাগরের বুকে এক একটি দ্বীপ।দ্বীপের মধ্যে গাছগাছালির সবুজের ঘেরা প্রাকৃতিক চিত্রকে করে তুলে আরো রুচিশীল।
এরি মধ্যে বলি এক গাছ প্রেমী অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ এনামূল হক’র কথা।তাঁর বাস্তবিক জীবনের “২টাকার গাছে হলো ১লক্ষ টাকার ফার্ণিচার ”
তিনি বলেন আমাদের মানব জীবনে প্রতিটি মুহূর্তে প্রয়োজন অক্সিজেন,এটি ছাড়া ৩মিনিট চলাই অসম্ভব।এছাড়াও কাঠ,লাকড়ি,সহ আর্থিক চাহিদা মিঠাতে শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে সবুজ গাছ।সরকার এটিকে প্রাধান্য দিয়েছেন। বৃক্ষরোপন কর্মসূচির সাথে মনকে মানিয়ে নিয়েছি। আমার বাস্তব জীবনে তখন তাহিরপুর উপজেলাধীন মাহতাবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি।ঐ সময় উপজেলার নার্সারী থেকে ২টাকা দিয়ে ১টি রেইনট্রি গাছ কিনে নিয়ে আমার নিজ বাড়িতে রোপণ করি। প্রায় ২৬ বছরে গাছটি কেটে এনে কাঠ মেস্ত্রীর মাধ্যমে সৌন্দর্যে নকশাপূর্ণ ফার্ণিচার তৈরী করি।পরিবারের চাহিদা মিঠেছে মাত্র ২টাকায়। ফার্ণিচারের বর্তমান বাজার মূল্য প্রায় ১লক্ষাধিক টাকা।২টাকার গাছে যদি লক্ষ টাকা হয় তাহলে গাছ লাগাতে সমস্যা কোথায়?আমাদের অযত্নে অবহেলাতেই বাংলাদেশর গাছগাছালি বেচে ও বেড়ে উঠে। শুধুমাত্র ছোট চারা গাছটি ভাল একটি জায়গায় রোপন করে দিলেই হয়।আশা করি আমরা সকলি বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ সহ আর্থিকভাবে লাভবান হবো।”আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই”