, ,

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত October 30, 2021, 09:06 AM
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের ২১০তম সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে বিজয়ীদেরকে তুলে দিতে পারেন এই পুরস্কার। আজ শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালসংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১১ নভেম্বর ২০২১ তারিখে প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে “UNESCO- Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy” শীর্ষক এই আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি বা সংস্থাকে প্রদান করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীরে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিতে পারেন বলে আশা করা যাচ্ছে।

 

হাবিবা আক্তার জেছি //