, ,

সাহেদ সাবরিনাকে নিয়ে মইনুল হক বুলবুলের কবিতা

admin
প্রকাশিত July 14, 2020, 05:23 PM
সাহেদ সাবরিনাকে নিয়ে মইনুল হক বুলবুলের কবিতা

অস্থিরতা
——— মঈনুল হক বুলবুল

আজকে নাহি শান্তিরে ভাই
অস্থিরতা সবখানে
কার খবর কে রাখবে এখন
নিজের পাছায় সব টানে।

গরিব কাঁদে ভাতের লাগি
ঘরদোয়ারি না খেয়ে
ধনী কাঁদে লাভের আশায়
বছর গড়ায় যা পেয়ে।

নেতা কাঁদে গলার লাগি
মিথ্যা বয়ান বন্ধ যে
বেপারিরা বেজায় ঠেকায়
খদ্দের পাওয়া মন্দ যে।

চাকরিজীবি ভিষণ চাপে
তাদের কোন ছুটি নাই
কামার কুমার জেলে তাঁতী
তাদের খবর রাখা চাই।

শাহেদ-সাবরিনা সবচে’ ভালো
সব দেবতার আশীষ পায়
এদের সাথে ঘষলে কপাল
দিতেও পারেন লক্ষ্মী মায়।