বিএনপি নেতা তারেক রহমান লন্ডন শহরের বিভিন্ন পার্কের উদাহরণ দিয়ে বলেন, ‘লন্ডনের বড় বড় সবুজ মাঠ ও সেখানে শরীরচর্চার বিভিন্ন উপকরণ দেখে যেমন ভালো লাগে, তেমন কষ্টও হয় যে আমাদের দেশে এই ব্যবস্থাগুলো নেই।’
আগামী দিনে যেকোনো ধরনের খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের অনুশীলনকাল থেকে শুরু করে পুরো সময়ে সরকারকে আর্থিক সহায়তা দিতে হবে, বলেন তারেক রহমান।
তারেক রহমান আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন–সংগ্রাম শেষে ফ্যাসিস্ট বিদায়ের পর এবার দেশ গড়ার সময় এসেছে। দেশের জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে হবে।’