, ,

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ মালামাল আটক

admin
প্রকাশিত August 22, 2020, 05:03 PM
সুনামগঞ্জ সীমান্তে অবৈধ মালামাল আটক

শফিকুল ইসলাম স্বাধীন :(সুনামগঞ্জ) তাহিরপুর প্রতিনিধিঃ

ভারতীয় মদ, বিয়ার ও হেলমেটসহ প্লাটিনা মোটর সাইকেল আটক-সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)

সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির টহল দল ২২ আগস্ট শনিবার ১:৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২১৪ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ১নং জাহাংঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদ এবং ০৯ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ১৮,৭৫০/- টাকা।

বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল ২১ আগস্ট শুক্রবার প্রাই পৌনে ৩ ঘটিকায় সীমান্ত পিলার ১২১০/১-এস এর নিকট হতে আনুমানিক ১,২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ এবং ০১টি হেলমেটসহ প্লাটিনা মোটর সাইকেল আটক করে, যার মূল্য ১,২৮,৫০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল
মোঃ মাকসুদুল আলম জানান।

আটককৃত ভারতীয় মদ, বিয়ার এবং হেলমেটসহ প্লাটিনা মোটর সাইকেল মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।