ডেস্ক রিপোর্টঃ মাদকের সাথে পুলিশের কোনো যোগসূত্র থাকতে পারবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল দুপুরে উত্তরা দিয়াবাড়িতে আঞ্চলিক পুলিশ লাইন্স ব্যারাক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, কোনো পুলিশ সদস্য মাদক গ্রহণ বা মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি আরও জানান, নানামুখী ব্যবস্থা নেয়ায় পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। আক্রান্তের সংখ্যা জিরো পর্যায়ে নিয়ে আসতে নানা পরিকল্পনাও অব্যাহত রয়েছে বলে জানান আইজিপি।