, ,

কানাইঘাট পৌর নির্বাচনে, নিরেপক্ষ নির্বাচন দাবী স্বতন্ত্র প্রার্থীদের

admin
প্রকাশিত February 12, 2021, 12:43 PM
কানাইঘাট পৌর নির্বাচনে, নিরেপক্ষ নির্বাচন দাবী স্বতন্ত্র প্রার্থীদের

দিনরাত সংবাদ ঃ সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচন আর মাত্র ২দিন বাকি। ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা পৌরএলাকা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে শেষ পর্যায়ে ব্যাপক প্রচারণা ও পথ সভা, উঠান বৈঠক, গণসংযোগ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। সর্বত্র ভোট নিয়ে পৌরবাসীর মধ্যে চলছে ব্যাপক আলোচনা। স্বতন্ত্র প্রার্থীদের দাবী নিরেপক্ষ নির্বাচনের। তাদের দাবী নৌকার প্রার্থী ভোটে নয় ইলেকশন ইন্জিনিয়ারিং ও ভোট সেন্টার দখেলের পায়তারা চালাচ্ছেন। তাই আমরা এ নিয়ে শংকিত। গতকাল স্বতন্ত্র প্রার্থী  সোহেল আমীন একথাগুলো বলেন দিনরাত প্রতিবেদককে।  অপর স্বতন্ত্র প্রার্থী  মেয়র নিজাম উদ্দিন  আল মিজান বলেছেন নিরেপক্ষ নির্বাচন হলে আমি বিজয়ী হবো।কারন জনগন উন্নয়নের পক্ষে রায় দিতে চায়। আমি এই জনপদের উন্নয়নে কাজ করেছি।  এ ব্যাপারে আওয়ামীলীগ প্রার্থী সাবেক মেয়র লুৎফর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

নির্বাচনে মেয়র পদে ৬জন ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ড থেকে ৯জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে কানাইঘাট পৌরসভায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১৯,৪২৭জন। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৯,৮৮০ এবং মহিলা ভোটার হচ্ছেন ৯৫৪৭ জন।

মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাজী শরীফুল হক (ধানের শীষ) প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (নারিকেল গাছ), অপর দুই স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী সোহেল আমিন (জগ), কুয়েত প্রবাসী জামায়াত ঘরনার প্রার্থী কাওছার আহমদ (মোবাইল ফোন) ও ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ নজির আহমদ (হাতপাখা) নিয়ে লড়ছেন।

আওয়ামীলীগের প্রার্থী লুৎফুর রহমানের পক্ষে সিলেট জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের কর্মীরা মরিয়া হয়ে প্রতিদিন প্রচারণা চালাচ্ছেন। বিএনিপি সমর্থিত প্রার্থী শরীফুল হকের পক্ষে ঐক্যবদ্ধভাবে দলের নেতাকর্মীদের প্রচরাণা করতে দেখা গেছে। পাশাপাশি স্বতন্ত্র মেয়র প্রার্থীরা প্রচারণায় পিছিয়ে নেই। তবে আওয়ামীলীগের তৃণমূলের অনেক নেতাকর্মীদের স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিন ও বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের পক্ষে কাজ করতে দেখা গেছে। নানা সমীকরণে আওমীলীগ ও বিএনপির প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে চমক দেখাতে পারেন। নির্বাচনে দলের বাহিরে এলাকা ও আঞ্চলিকতার টান ভোটের মাঠে পরিলক্ষিত হচ্ছে।

ইতোমধ্যে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সিলেটের নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন। সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা ও আইন-শৃংখলার বাহিনীর কর্মকর্তারা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছেন।

তবে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর সাথে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিন ও মেয়র স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের মধ্যে চতুর্থ মুখী হাড্ডা-হাড্ডি লড়াই হবে।