
মামুন চৌধুরী :: “সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার” – এই শ্লোগান কে সামনে রেখে দি ডক্টর’স ডায়াগনস্টিক এন্ড কনাসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো।
১২ ই ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় সিলেটের মেজরটিলা বাজারে সিদ্দিক ম্যানশনের ২য় তলায় দি ডক্টর’স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের হল রুমে এ উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সুজন চন্দ্র পালের পরিচালনায় এবং ডাঃ ইশফাক জামান সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌঃ দুলাল স্যার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট
জেলা ও দায়রাজজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট রনজিত সরকার, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু, মেজরটিলা সিদ্দিকী প্লাজার ম্যানেজিং পার্টনার ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মানসম্মত চিকিৎসা সেবা জনগণের দাঁরগোড়ায় পৌছে দিতে বৃহত্তর ইসলামপুর(মেজরটিলা) এলাকায় দি ডক্টর’স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত সকল বোর্ড অফ ডিরেক্টর ও শেয়ার হোল্ডারগণ এবং এক্সিকিউটিভ ডিরেক্টরদের মধ্যে ছিলেন ডাঃ ফেরদৌস মোহাম্মদ হোসেইন, ডাঃ রাহাত মমতাজ, ডাঃ সব্যসাচী রায় শাওন, ডাঃ মাহবুব হোসেন, আহমেদ আল আমিন, নজরুল ইসলাম, এ এস.এম লায়েক, সৈয়দ মোঃ রায়েত আলী, ইয়ামিন সহ প্রমুখ।