, ,

পিয়ার মোহাম্মদ টুর্নামেন্ট কাপ ২১ স্বপ্নের সেমিফাইনালে খান এফ সি টংগর

admin
প্রকাশিত March 10, 2021, 06:15 PM
পিয়ার মোহাম্মদ টুর্নামেন্ট কাপ ২১ স্বপ্নের সেমিফাইনালে খান এফ সি টংগর

 

এস এম উমেদ আলীঃ রুদ্ধশ্বাস এক লড়াইয়ে অসাধারণ পেশাদারি মনোভাব প্রদর্শন করে টাইব্রেকারে ২-০ গোলে রাজন আল আমিন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উঠল খান এফ সি।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের ফ্রান্স প্রবাসী দিরাই সমাজ কল্যান সমিতি ফ্রান্সের সভাপতি পিয়ার মোহাম্মদ এর অর্থায়নে ফুটন্ত এফ,সি টংগর কর্তৃক আয়োজিত পিয়ার কাপ টুর্নামেন্ট-২১.
মঙ্গলবার ৯ মার্চ বিকাল ৪.০০ ঘটিকায়, রাজন আল আমিন স্পোর্টিং ক্লাব গ্রীস এর মধ্যকার খেলায় টানটান উত্তেজনায় খেলাটি গোল শূন্য হলে ট্রাইবেকারে ২-০ গোলে কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে খান এফ সি টংগর ক্লাব।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন খান এফ সি’র গোলরক্ষক ফয়সাল।
দেশ বিদেশী খেলোয়াড়দের খেলা দেখতে
উপস্থিত হন সুনামগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার রাজনীতি ব্যক্তিসহ সর্বসাধারণ ক্রিড়াপ্রেমী।

খান এফ সি টিম ম্যানেজার মোনায়েম খান বলেন আমি আশাবাদী একের পর এক জয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখছি।
তিনি ধন্যবাদ জানান বিশেষ করে প্রবাস থেকে ও যারা খেলায় উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং খান এফ সি’র অর্থায়নে থাকা চাচাত ভাই ইউকে প্রবাসি,জনতার কন্ঠ & দিরাই একাত্তর টিভি উপদেষ্টা দিরাই উপজেলা পাবলিক গ্রুপের প্রতিষ্টাতা এডমিন, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের প্রতিষ্টাতা এডমিন প্রানের সিলেট সামাজিক সংগঠনের সভাপতি সাব্বির খান ও স্পেন প্রবাসি সোয়েব খান ও জার্মান প্রবাসি দিদার খান তাদের তিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন!