, ,

জগন্নাথপুরের সাদিপুরে প্রবাসীদের অর্থায়নে হত-দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

admin
প্রকাশিত May 12, 2021, 03:48 PM
জগন্নাথপুরের সাদিপুরে প্রবাসীদের অর্থায়নে হত-দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

 

জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মোঃ শিপলু মিয়া ও শিব্বির মিয়ার অর্থায়নে হত-দরিদ্র ১০০( এক শত) জন মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সাদিপুর গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ কলেন মিয়ার ভাই যুক্তরাজ্য প্রবাসী মোঃ শিপলু মিয়া ও মোঃ শিব্বির মিয়ার অর্থায়নে সাদিপুর গ্রাম এর হত-দরিদ্র ১০০(এক শত) জন মানুষের মধ্যে গতকাল দিবাগত রাতে বাড়ী বাড়ী গিয়ে বস্ত্র বিতরণ করেছেন সাবেক মেম্বার মোঃ কনেল মিয়া ও আলী।